মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৮ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

  • হালনাগাদ সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে চলচ্চিত্রপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে পারেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা না আসলেও বিষয়টি ঘিরে বিনোদন জগতে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি ধারাবাহিক ‘ইশক তামাশা’-তে রুশনা চরিত্রে অভিনয় করে ২০১৮ সালে বড় ধরনের আলোচনায় আসেন কিনজা হাশমি। নেতিবাচক চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘ফারায়েব’ ও ‘হুক’-এর মতো জনপ্রিয় নাটকে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সব চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের দুই তারকাকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বড় আয়োজনের এই সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

হালনাগাদ সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬