মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১০ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • হালনাগাদ সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গরু চুরির সন্দেহে রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন খয়েরবাড়ি ইউনিয়নের ওমরোবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সামিউল মুন্সির একটি ছুটে যাওয়া গরু নিয়ে যাওয়ার সময় খোরশেদ নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটকে মারধর করা হয়। এ সময় তার চাচাতো ভাই রুহুল আমিন এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানালে উত্তেজিত কয়েকজন গ্রামবাসী তাকেও বেধড়ক মারধর করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতে তার মৃত্যু ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

হালনাগাদ সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬