মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

  • হালনাগাদ সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তার বাবা এনায়েতুল করিম হেলাল। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ টার পরে তিনি এই মামলা করেন।

উত্তরখান থানার ডিউটি অফিসার এসআই সাদেকুজ্জামান শনিবার সকাল ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। আসামি অজ্ঞাত। তবে মামলার এজাহারে সাউরিকে বাসা থেকে কে ডেকে নিয়ে গেছে তার নাম, মরদেহ উদ্ধার হওয়ার বিবরণসহ সব তথ্যই উল্লেখ রয়েছে। মামলার তদন্তকারী সংস্থা নৌ পুলিশ।

বুধবার (২৮ অক্টাবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহতের বুক, পেট, পিঠ ও পা স্বাভাবিক অবস্থায় ছিল। শরীরে কোনো প্রকাশ্য আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও পেট কিছুটা ফোলা ছিল। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা প্রতিবেদনটি সম্পন্ন করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন। কিন্তু তিনি আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাহসিফের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে বৃহস্পতিবার তাকে দাফন করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

31 October 2026

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

হালনাগাদ সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬