মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর

  • হালনাগাদ সময় : ১২:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে ড্রপ-ডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য কাঙ্ক্ষিত বিষয়সমূহ নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ নিশ্চিত হয়ে বিকাশ, নগদ, ডিবিবিএল, রকেট, উপায় অথবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সুযোগ থাকছে। পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনের পোর্টালে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন সফলভাবে জমা হবে। ফি প্রদানের পর আরও নতুন বিষয় যুক্ত করার সুযোগ থাকলেও ফি পরিশোধের আগে সংশোধন বা বাতিলের সুবিধা রাখা হয়েছে। তবে একবার ফি জমা হলে আবেদন বাতিল বা ফি ফেরত দেওয়া হবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর

হালনাগাদ সময় : ১২:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬