মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পুনর্বাসনের আগে পথশিশুদের মানসিক প্রস্তুতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১১:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পথশিশু ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশুদের পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনার আগে তাদের মানসিক ও সামাজিকভাবে প্রস্তুত করে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সুবিধাবঞ্চিত এই শিশুরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের পেছনে ফেলে নয়, বরং যথাযথ যত্ন, স্নেহ-ভালোবাসা, শিক্ষা, চিকিৎসা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূলধারায় স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও যোগ করেন, প্রতিটি শিশুর মধ্যেই সুপ্ত প্রতিভা ও অপার সম্ভাবনা নিহিত থাকে। এই সম্ভাবনার পূর্ণ বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুষ্ঠু পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। কোনো শিশুই যেন আর্থসামাজিক প্রতিকূলতার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী পুনর্বাসন কেন্দ্রের শিশুদের শিক্ষা, চিকিৎসা, থাকা-খাওয়া ও প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিশুরা ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেয়। পরে তিনি কেন্দ্র প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন এবং শিশুদের দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুনর্বাসনের আগে পথশিশুদের মানসিক প্রস্তুতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

হালনাগাদ সময় : ১১:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬