মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৯ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাদ্রাসা থেকে শিশুদের পালিয়ে যাওয়ার পেছনে শরীরী নিগ্রহের অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মাদ্রাসা থেকে শিশু ও কিশোর শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই সামনে আসে। তবে এমন পরিস্থিতিতে সাধারণত পড়ালেখার অতিরিক্ত চাপ, কঠোর শাসন কিংবা আবাসিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে না পারাকেই প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া হয়। এই প্রচলিত ধারণার আড়ালে অনেক সময় শরীরী নিগ্রহ ও যৌন নির্যাতনের মতো গুরুতর বিষয়গুলো চাপা পড়ে থাকে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের হঠাৎ পালিয়ে আসার পেছনে কেবল ভীতি বা অনুশাসনই নয়, বরং চরম নিরাপত্তাহীনতা ও বিকৃত যৌন নির্যাতনের প্রভাবও যুক্ত থাকে বলে বিভিন্ন ঘটনায় প্রকাশ পাচ্ছে। সামাজিক কিংবা পারিবারিক লোকলজ্জার ভয়ে অনেক ঘটনাই শেষ পর্যন্ত প্রকাশ্যে আসে না।

সম্প্রতি সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার তৃতীয় শ্রেণির ১২ বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানটির আরবি বিভাগের শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, বিশেষ কাজের অজুহাতে ডেকে নিয়ে শিশুটির ওপর নির্যাতন চালানো হতো এবং কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হতো। পরবর্তীতে আতঙ্কে শিশুটি বাড়ি পালিয়ে গিয়ে পরিবারকে বিস্তারিত জানালে অভিভাবকরা আইনি পদক্ষেপ নেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদ্রাসা থেকে শিশুদের পালিয়ে যাওয়ার পেছনে শরীরী নিগ্রহের অভিযোগ

হালনাগাদ সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬