মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪২ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকাকে পুনর্গঠনে গণবিক্ষোভ সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতা নাসীরুদ্দিনের

  • হালনাগাদ সময় : ১০:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জনদুর্ভোগ লাঘব ও নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ঢাকাকে নতুন করে গড়ে তোলার আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি জানান, সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি বাসযোগ্য দেশ গড়ার প্রত্যয়ে এনসিপির শীর্ষ নেতৃত্ব নিরলস কাজ করে যাচ্ছে।

রাজধানীর নাগরিক ভোগান্তির চিত্র তুলে ধরে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষকে বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা বা কাঠ পুড়িয়ে রান্না করতে হচ্ছে। অন্যদিকে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। এছাড়া সরকারি হাসপাতালে সিন্ডিকেটের দৌরাত্ম্য, আইনশৃঙ্খলার অবনতি ও ছিনতাইয়ের কারণে জনজীবন চরম অতিষ্ঠ হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও রক্তের অঙ্গীকার বাস্তবায়নে এনসিপি আপসহীন। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে দলটি বদ্ধপরিকর।

নির্বাচনী ভাবনা প্রকাশ করে এনসিপির এই নেতা জানান, দলটির সাংগঠনিক অবস্থান জোরদার করা হচ্ছে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতোমধ্যে ঢাকার দুই সিটিসহ বিভিন্ন স্থানে প্রার্থী তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকাকে পুনর্গঠনে গণবিক্ষোভ সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতা নাসীরুদ্দিনের

হালনাগাদ সময় : ১০:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬