মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৩ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাজেকে ১৩ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিলের ঘোষণা

  • হালনাগাদ সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির সাজেকে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ ও উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের সুবিধার্থে চলমান সড়ক অবরোধ ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে।

ভিডিও বার্তায় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ে সাজেক এলাকায় পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পুনরায় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাজেকে চলমান অস্থিরতা নিরসন ও পাঁচ দফা দাবিতে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। দীর্ঘদিনের এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রা ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাজেকে ১৩ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিলের ঘোষণা

হালনাগাদ সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬