মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

  • হালনাগাদ সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লিবিয়ার মিসরাতা শহর থেকে আরও ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ। ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে তাঁরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রি-ডিপার্চার ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি অনিয়মিত অভিবাসনের বিভিন্ন ঝুঁকি এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।

রাষ্ট্রদূত জানান, লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে বৈধ পথে বিদেশে যাওয়ার এবং মানবপাচারকারী দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

হালনাগাদ সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬