সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত নিয়ন্ত্রণাধীন রাজধানী হিসেবে পরিচিত। শহরের এক বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়।
আরেক বাসিন্দা জানান, বাজারটিতে সাধারণত তরুণদের আনাগোনা বেশি ছিল। তাদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন।
নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী বলেন, ‘গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।’

























