মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৫ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুদানে ড্রোন হামলায় নিহত ২১

  • হালনাগাদ সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত নিয়ন্ত্রণাধীন রাজধানী হিসেবে পরিচিত। শহরের এক বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়।

আরেক বাসিন্দা জানান, বাজারটিতে সাধারণত তরুণদের আনাগোনা বেশি ছিল। তাদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী বলেন, ‘গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুদানে ড্রোন হামলায় নিহত ২১

হালনাগাদ সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬