স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী ওষুধ, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং পাটজাত পণ্যের মতো খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এক দিনব্যাপী এ এক্সপোতে বাংলাদেশ ও স্পেনের প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
০১:৫৫ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং নিউজ::

























