দেশের এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র বিক্রেতা এবং স্থানীয় ব্যবসাকে ডিজিটাল বাণিজ্যে আরও সুদৃঢ় করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাধীন মার্কেটপ্লেস ‘ই-সওদা’ (www.esawda.com)। জটিল ও ব্যয়বহুল ই-কমার্স ওয়েবসাইটের সহজ বিকল্প হিসেবে তৈরি এই প্ল্যাটফর্মটি যে কোনো এফ-কমার্স পেজ বা ক্ষুদ্র ব্যবসাকে সরাসরি নিজস্ব অনলাইন শপ চালুর সুবিধা দিচ্ছে।
বাংলাদেশের বহু এফ-কমার্স উদ্যোক্তা ও ছোট ব্যবসার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং ডোমেইন-হোস্টিংয়ের নিয়মিত খরচ সামলানো অত্যন্ত কষ্টসাধ্য। এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ই-সওদা এফ-কমার্স বিক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিজস্ব অনলাইন স্টোর, অর্গানাইজড সেলার ড্যাশবোর্ড এবং সম্পূর্ণ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে আলাদা ওয়েবসাইট ছাড়াই উদ্যোক্তারা একটি প্রফেশনাল ব্র্যান্ড প্রেজেন্স তৈরি করতে পারছেন।
উদ্বোধনী উপলক্ষে ‘আর্লি বার্ড লঞ্চ অফার’ ঘোষণা করেছে ই-সওদা। এই স্পেশাল লঞ্চ অফারের আওতায় এফ-কমার্স উদ্যোক্তা ও বিক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের শপ সেটআপ করতে পারছেন।


























