মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ-হংকং সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক

  • হালনাগাদ সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষায় কার্যক্ষমতা বাড়াতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হংকং স্কাই সিটি মেরিওট হোটেলে আয়োজিত এ বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান অংশ নেন। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির প্রতিটি ধাপে সক্ষমতা বৃদ্ধিতে হংকংয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের জন্য ফলপ্রসূ হতে পারে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় পানি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ ও জনসচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান জানান, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি তাঁদের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে বাংলাদেশিদের প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ প্রতিনিধি দল হংকংয়ের এই সহযোগিতার আশ্বাসকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে। উক্ত বৈঠকে হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসুলার প্রতিনিধি ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ-হংকং সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক

হালনাগাদ সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬