মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করবে: আইজিপির বক্তব্যে টিআইবির তীব্র নিন্দা ও উদ্বেগ

  • হালনাগাদ সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ বিচারবহির্ভূত হত্যা বা ‘ক্রসফায়ার’ চালাবে—পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এমন মন্তব্যে চরম উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই বক্তব্যকে সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অপরাধ দমনে নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ঢাকা দিতে পুলিশ প্রধানের এ ধরনের বক্তব্য পেশাগত দেউলিয়াত্বেরই প্রকাশ। সরকারের অনুমতির দোহাই দিয়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সংবিধানে নেই। আইনের আশ্রয় লাভ এবং জীবনের অধিকার মৌলিক মানবাধিকার, যা নির্বাহী নির্দেশে বাতিল করা যায় না।

টিআইবি স্মরণ করিয়ে দেয় যে, অতীতে টেকনাফের সিনহা হত্যা মামলা, কাউন্সিলর একরামুল হত্যা কিংবা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা প্রমাণ করেছে যে তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ আসলে ব্ল্যাকমেইল, নির্যাতন ও অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। সংস্থাটি আইজিপির এই বিতর্কিত বক্তব্যের যথাযথ জবাবদিহি ও পুলিশ বাহিনীকে সংবিধান অনুযায়ী পরিচালিত করার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করবে: আইজিপির বক্তব্যে টিআইবির তীব্র নিন্দা ও উদ্বেগ

হালনাগাদ সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬