মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০০ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খান, দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • হালনাগাদ সময় : ০৮:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর সাম্প্রতিক শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিস্তারিত বিবরণ শোনেন প্রতিমন্ত্রী। তিনি অসুস্থ মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় মন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে গত বুধবার রাতে আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা কার্যক্রম চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করবেন যেভাবে: জেনে নিন নিয়ম

26 October 2026

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খান, দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হালনাগাদ সময় : ০৮:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬