মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই সহস্রাধিক

  • হালনাগাদ সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২১৮ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছয় হাজার ৩৮৪ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন রোগী, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসাসেবা জোরদার করার পাশাপাশি মশানিধন ও পরিচ্ছন্নতা অভিযানের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এনসিএলে সেঞ্চুরির বন্যা, ঢাকার বিশাল সংগ্রহের পর কোনঠাসা রাজশাহী

26 October 2026

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খান, দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই সহস্রাধিক

হালনাগাদ সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬