মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এনসিএলে সেঞ্চুরির বন্যা, ঢাকার বিশাল সংগ্রহের পর কোনঠাসা রাজশাহী

  • হালনাগাদ সময় : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে নিজেদের আধিপত্য দেখিয়েছেন ব্যাটাররা। চার ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় তিনটি শতক দেখেছে সমর্থকরা। সিলেট বিভাগের অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদ এবং বরিশাল বিভাগের ফজলে রাব্বি সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে অন্য ভেন্যুতে রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছে রাজশাহী বিভাগ।

ঢাকার প্রথম ইনিংসে তোলা ৫২১ রানের বিশাল পাহাড়ের বিপরীতে রাজশাহী প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের মহাকাব্যিক ইনিংসের পর রাজশাহীকে দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ঢাকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৫ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী, তবে এখনও তারা ১৪৪ রানে পিছিয়ে রয়েছে। দলটির হয়ে সাব্বির রহমান একা লড়ে যাচ্ছেন, প্রথম ইনিংসে ৫৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি।

অন্য ম্যাচে কক্সবাজারে সিলেট ও খুলনার মধ্যকার খেলায় রানের বন্যা দেখা গেছে। অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদের চমৎকার দুই সেঞ্চুরিতে সিলেট ৪ উইকেটে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। আগের দিন জাকির হাসানের ১৬০ রানের পর অমিত অপরাজিত ১৭১ এবং রিহাদ অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি অমিতের ১২তম এবং রিহাদের দ্বিতীয় সেঞ্চুরি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এনসিএলে সেঞ্চুরির বন্যা, ঢাকার বিশাল সংগ্রহের পর কোনঠাসা রাজশাহী

হালনাগাদ সময় : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬