মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৭ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সেনবাগে খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে হাসপাতালে

  • হালনাগাদ সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগে বসতবাড়ির পাশের খেত থেকে সবজি সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে ডলি (২৬) মারাত্মকভাবে আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রবানু বাড়ির পাশের খেতে সবজি তুলতে গেলে সেখানে থাকা সেচপাম্পের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে ডলি উদ্ধারে এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ডলির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেনবাগে খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে হাসপাতালে

হালনাগাদ সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬