মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে নামছে পারদ, বাড়ছে কুয়াশা ও আগাম শীতের অনুভূতি

  • হালনাগাদ সময় : ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামতে শুরু করেছে তাপমাত্রা। রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়, যার ফলে শীতের আমেজ ক্রমেই তীব্র হচ্ছে। রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে শনিবার একই সময়ে এই তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিগত কিছুদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও এখন তা কমে ১৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে। তবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালবেলা ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সড়কগুলোতে দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে আগাম এই শীতের আবহে তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করতে আসা পর্যটকদের মাঝে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগেভাগে শীতের ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। একই সঙ্গে আগতদের প্রয়োজন অনুযায়ী শীতের পোশাক সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে এবং সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

26 October 2026

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড়ে নামছে পারদ, বাড়ছে কুয়াশা ও আগাম শীতের অনুভূতি

হালনাগাদ সময় : ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬