মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষ করে সফল ওয়ালি উল্লাহ

  • হালনাগাদ সময় : ০৯:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ে সবজি চাষ করে অনন্য নজির স্থাপন করেছেন ওয়ালি উল্লাহ। তার এই সমন্বিত খামার এখন স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে এবং অনেকের জন্যই এটি অনুকরণীয় হয়ে উঠেছে।

বাড়ির পাশের একটি ছোট পুকুরে কার্প, সরপুঁটি, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার মাছের পোনা ছেড়েছেন তিনি। নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাছগুলো বড় হয়ে উঠছে। শুধু মাছ চাষেই সীমাবদ্ধ না থেকে, পুকুরের চারপাশের খালি জায়গা এবং পাড়সংলগ্ন জমিতে বিষমুক্ত নানা পদের শাকসবজি ও ফল গাছের বাগান গড়ে তুলেছেন।

ওয়ালি উল্লাহর এমন সফল উদ্যোগে তার পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারের খরচও অনেকটাই কমে গেছে। তার এই উদ্যোগ দেখে এলাকার অনেকেই এখন সমন্বিত খামার গড়তে উদ্বুদ্ধ হচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষ করে সফল ওয়ালি উল্লাহ

হালনাগাদ সময় : ০৯:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬