মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাকা ধান সুরক্ষায় পুরো জমিতে নেটজাল, কাঁঠালিয়ায় কৃষকের তাক লাগানো উদ্যোগ

  • হালনাগাদ সময় : ০১:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাঠে ধান পাকার মৌসুমে পাখি, পোকামাকড় ও গবাদিপশুর উপদ্রব থেকে ফসল রক্ষা করতে ব্যতিক্রমী এক পন্থা অবলম্বন করেছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক কৃষক। উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের কৃষক নিল রতন হাওলাদার তাঁর ৩৩ শতক জমির সোনালি ধান নিরাপদে ঘরে তুলতে পুরো খেত নেটজাল দিয়ে নিখুঁতভাবে ঢেকে দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, জমির চারধারে বাঁশের খুঁটি পুঁতে এবং ওপরের অংশে নেটজাল টানিয়ে পুরো খেত সুরক্ষিত করা হয়েছে, যাতে কোনো পাখি বা গবাদিপশু ধানের ক্ষতি করতে না পারে। কৃষক নিল রতন জানান, চলতি মৌসুমে তিনি আগাম জাতের ব্রিধান-৮৭ চাষ করেছেন এবং জমিতে অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। ঘাম ঝরানো পরিশ্রমের ফসল নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতেই তিনি কিছুটা বাড়তি খরচ করে এই জালের বেষ্টনী তৈরি করেছেন।

পাখি তাড়াতে সনাতন পদ্ধতির বদলে পুরো খেত জাল দিয়ে আবৃত করার এই দৃশ্য দেখতে আশপাশের কৃষকরাও সেখানে ভিড় করছেন। কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সঠিক নিয়মে নেটজাল ব্যবহার করতে পারলে ফসলের ক্ষতি বহুলাংশে রোধ করা সম্ভব এবং স্থানীয় অন্য কৃষকরাও ফসল বাঁচাতে এই কার্যকর পদ্ধতি কাজে লাগাতে পারেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাকা ধান সুরক্ষায় পুরো জমিতে নেটজাল, কাঁঠালিয়ায় কৃষকের তাক লাগানো উদ্যোগ

হালনাগাদ সময় : ০১:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬