মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুইজনকে গুলি, এলাকায় চরম আতঙ্ক

  • হালনাগাদ সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তিকে গুলি করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে জুমার নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন আবুল হেকিম ও মিফতা। তারা চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলি করে। স্থানীয়দের দাবি, আব্দুল আহাদ, তার ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

এদিকে ভরদুপুরে প্রকাশ্যে এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুইজনকে গুলি, এলাকায় চরম আতঙ্ক

হালনাগাদ সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬