ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ: অভিবাসন খরচ কমানোর আহ্বান

দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেবে বলে জানিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানায় কোম্পানিটির একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, এই পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

মন্ত্রী দুবাই গমনের পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে এবং চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের কোম্পানিতে ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন।

প্রতিনিধি দলটি আরও জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ ড্রাইভারসহ এ বছর মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান, যাতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা সহজে এই সুযোগ নিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ: অভিবাসন খরচ কমানোর আহ্বান

আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬