ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

দুর্নীতির অভিযোগে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর সংক্রান্ত যাবতীয় নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সমস্ত আয়কর নথি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত এই গুরুত্বপূর্ণ নথিগুলো জব্দের অনুমতি দেন।

উল্লেখ্য, দুদকের দায়ের করা মামলায় নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫৭ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার আটটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অন্তত ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬