ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

পর্যটন ও বিমানখাতে তুরস্কের সহযোগিতা কামনা সরকারের

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতার সঙ্গে মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তুরস্কের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন হোল্ডিং’-এর আগ্রহের কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। উভয় দেশের প্রতিনিধিরা বিমান ও পর্যটন শিল্পে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

পর্যটন ও বিমানখাতে তুরস্কের সহযোগিতা কামনা সরকারের

আপডেট সময় : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬