দীর্ঘ ছয় বছর পর সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর আলম, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুজিব মিয়া। কেন্দ্রীয় নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























