কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি এবং আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত বছরের কমিটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে তা স্থগিত করা হয়েছিল। নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা ছাত্রদলকে একটি আদর্শিক ও শক্তিশালী ইউনিটে রূপান্তর করতে বদ্ধপরিকর।
রিপোর্টারের নাম 























