ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার ও লেখক কাজী ইমদাদুল হক। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগের পর রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি এনবিআর ও ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালসহ কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা কাজী ইমদাদুল হক একজন গবেষক হিসেবেও পরিচিত। ‘কালো টাকা’সহ একাধিক গবেষণাধর্মী গ্রন্থের লেখক এই কর্মকর্তা কর সচেতনতা বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তার এই নতুন নিয়োগে বিএসটিআইয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬