ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মী: ক্ষুব্ধ ত্যাগী কর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীকে পদায়ন করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত ১২৭ সদস্যের এই কমিটি ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিতদের পদ দেওয়া হয়েছে। তারা একে ‘ছাত্রলীগের পুনর্বাসন’ হিসেবে অভিহিত করছেন। প্রাপ্ত তথ্য ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, কমিটিতে স্থান পাওয়া অন্তত ১৫-২০ জন নেতার অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত জানান, এই কমিটি গঠনে তাদের মতামত নেওয়া হয়নি এবং প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মী: ক্ষুব্ধ ত্যাগী কর্মীরা

আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬