ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ই-ট্রাফিক ব্যবস্থা: আইন অমান্য করলে মিলবে আইনি নোটিশ

ঢাকা মহানগরীতে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সিসি ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ পার্কিং বা ট্রাফিক আইন অমান্যকারীদের ঠিকানায় ডাকযোগে এই নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি না করলে মালিক বা চালকের বিরুদ্ধে সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হবে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সিসি ক্যামেরার মামলার নামে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। কোনো অসাধু চক্র এ ধরনের প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ট্রাফিক বিভাগ বা থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

ই-ট্রাফিক ব্যবস্থা: আইন অমান্য করলে মিলবে আইনি নোটিশ

আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬