ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি স্থগিত

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার চলমান ভার্চুয়াল আদালত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ২০ এপ্রিল সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রধান বিচারপতির নির্দেশনায় রেজিস্ট্রার জেনারেল কর্তৃক জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ অনুযায়ী এই কার্যক্রম চলবে। টানা দুই সপ্তাহ এই ব্যবস্থা কার্যকর থাকার পর এখন তা স্থগিত করা হলো। এখন থেকে সুপ্রিম কোর্টের সব কার্যক্রম সশরীরে উপস্থিতিতে পরিচালিত হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি স্থগিত

আপডেট সময় : ০৫:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬