ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

২৭ বছর আগের সোর্স হত্যা মামলা: দুই পুলিশসহ তিনজনের যাবজ্জীবন

রাজধানীর ডিবি কার্যালয়ে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় দীর্ঘ ২৭ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলার রায়ে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ডিবি পুলিশের তৎকালীন হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ এবং ডিবি ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন। মামলার নথি অনুযায়ী, ১৯৯৯ সালে একটি স্বর্ণের চালানের তথ্য দেওয়ার জেরে জালাল আহমেদ শফিকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ ডিবি অফিসের ছাদের পানির ট্যাংকিতে লুকিয়ে রাখা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করলেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

২৭ বছর আগের সোর্স হত্যা মামলা: দুই পুলিশসহ তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬