বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সব সাংবাদিক ও সংবাদকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে গণমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এদেশের সাংবাদিকদের নানাভাবে হয়রানি, নির্যাতন ও কারাবরণের শিকার হতে হয়েছে। সত্য প্রকাশের পথে বিভিন্ন কালাকানুন ও রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে যা একটি স্বাধীন দেশের জন্য কাম্য নয়।
ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, সাংবাদিকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। মেধাবীদের এই পেশায় আগ্রহী করতে হলে চাকরির নিরাপত্তা ও অবাধ তথ্য সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তারা বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের জন্য ভীতিহীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
রিপোর্টারের নাম 























