ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ঈশ্বরদীর ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জামায়াতের, প্রত্যাহারের দাবি

পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে অবিলম্বে ঈশ্বরদী থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দুপুরে ঈশ্বরদী রেলগেট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় না করে প্রশাসনিক নিরপেক্ষতা লঙ্ঘন করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর ঘোষিত খালখনন কর্মসূচিতে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন বলে দাবি করা হয়।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল জানান, পূর্বনির্ধারিত খালখনন কর্মসূচিটি ইউএনও নিরাপত্তার অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে স্থগিত করার চেষ্টা করেন। তবে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকায় সংসদ সদস্য নিজেই সেটি উদ্বোধন করেন। এই বিষয়ে ইউএনও’র বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

ঈশ্বরদীর ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জামায়াতের, প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬