ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: ঘোষণা দিলেন ঢাকা-সিলেট ডবল লাইন রেলপথের

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শনিবার সিলেট সফর করেছেন। সকালের দিকে মুষলধারে বৃষ্টি থাকলেও বিকেলে রিকাবী বাজার জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কমপ্লেক্স উদ্বোধনের সময় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে। এর আগে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্পটি নদীর সৌন্দর্যবর্ধন ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন। তিনি ঘোষণা করেন, যাত্রী ও পণ্য পরিবহনে গতিশীলতা আনতে ঢাকা-সিলেট রেলপথকে ডবল লাইনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্কারের ইতিহাসে আমূল পরিবর্তন: বাংলাদেশের জন্য নতুন সুযোগ

সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: ঘোষণা দিলেন ঢাকা-সিলেট ডবল লাইন রেলপথের

আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬