ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দেশের ১৩ অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তর দেশের ১৩টি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্কারের ইতিহাসে আমূল পরিবর্তন: বাংলাদেশের জন্য নতুন সুযোগ

দেশের ১৩ অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আপডেট সময় : ০২:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬