ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন: শুরু হলো চার দিনের ডিসি সম্মেলন

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের সম্মেলনে দেশের ৮টি বিভাগীয় কমিশনার ও ৬৪টি জেলার ডিসিদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব রয়েছে সর্বোচ্চ ৪৪টি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে জনসেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। সম্মেলন চলাকালীন ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। মাঠ প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং সরকারের নীতি বাস্তবায়নে এই সম্মেলন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্কারের ইতিহাসে আমূল পরিবর্তন: বাংলাদেশের জন্য নতুন সুযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন: শুরু হলো চার দিনের ডিসি সম্মেলন

আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬