সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওর সংলগ্ন খিলাকান্দা এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং দখলদারদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে প্রায় দুই বছর আগে এই খাসজমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, প্রায় ২০ থেকে ৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব জমি দখল করে রেখেছিলেন এবং সেখান থেকে হিজল গাছ কেটে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করছিলেন। প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























