ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলার সোলেমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার সোহাগ মিয়া। বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেছিলেন। বিষয়টি জানার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে অনুষ্ঠিত এই বৈঠক শেষে বিএসএফ তাদের ফেরত দেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন অভিযানকে সামরিক জয়ের ‘শেষ সুযোগ’ মনে করছেন নেতানিয়াহু

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬