ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

“জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে”: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও কার্যক্রম চালিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “এই ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের প্রধান নেশা। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বা বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।”

শফিকুল আলম আরও বলেন, “রাজনৈতিক দল থাকলে মতপার্থক্য থাকবেই। এটিকে আমরা খুব গুরুতর কিছু মনে করছি না। যারা ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, সেই রাজনৈতিক দলগুলো নয় মাস ধরে অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের বৃহত্তম আলোচনা করেছে। আমরা আশা করছি, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ আছে, তা কিছু সময়ের মধ্যে দূর হয়ে ঐক্য তৈরি হবে। সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন।”

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

“জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে”: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫