ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যানবাহনে আগুন দেওয়া ঠেকাতে রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা রুখতে এখন থেকে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে দেখলে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ঘোষণা দেন।

নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডাকায় রাজধানীতে যানবাহনে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ১৩ নভেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং ওই দিনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যেখানে আপনাদের (জনগণের) সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “রাস্তার পাশে তেল বিক্রি আপাতত কিছুদিন বন্ধ থাকবে। কারণ এই তেল ব্যবহার করেও অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটানো হচ্ছে।”

১৩ নভেম্বরকে ঘিরে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শক্ত অবস্থানের জন্য আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (KPIs) নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর রাস্তায় তেল বিক্রিও বন্ধ করা হয়েছে।”

সন্দেহভাজনদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলায়, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার’ প্রবণতা বাড়বে কিনা—এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আপনার সন্তান যদি কোনো দুষ্টুমি করে, আপনি কি তাকে শাসন করেন না? শুধু শাসন করলেই কি সমাজে অস্থিরতা বেড়ে যায়? আপনার কাছে যাকে সন্দেহভাজন মনে হবে, যে দুষ্কৃতকারী, তাকে আপনি ধরবেন। সাধারণ মানুষ তো জানে না কে সমাজের মধ্যে গোলমাল সৃষ্টি করছে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

যানবাহনে আগুন দেওয়া ঠেকাতে রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫