মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

  • হালনাগাদ সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তাদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান এই ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে।”

তিনি আরও যোগ করেন যে, “হরতালে কলেজ, সরকারী অফিস-আদালত, সরকারী কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও চলাফেরা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ সরবরাহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

28 October 2026

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

হালনাগাদ সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫