মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ অবস্থানে ঢাকা

  • হালনাগাদ সময় : ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২৭১, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার এই অবস্থান উঠে এসেছে।

তালিকায় ২৭৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২৫৫ এবং ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এ ছাড়া ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।

উল্লেখ্য, একিউআই স্কোরের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত এবং তা জনস্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

24 November 2026

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ অবস্থানে ঢাকা

হালনাগাদ সময় : ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬