মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদা রহমানের

  • হালনাগাদ সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়ের সমস্যা দেখা দেয়। মূলত কেমোথেরাপির প্রভাবেই এই ঝুঁকি তৈরি হয়। এমন পরিস্থিতিতে হাড়ক্ষয় রোগের ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় হাড়ক্ষয় সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বছরের একটি মাস নির্দিষ্ট করার প্রস্তাবও তুলে ধরেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ, সময়মতো রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করা গেলে হাড়ক্ষয়জনিত জটিলতা ও শারীরিক কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা জানান, শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে প্রধানত এই রোগ হয়ে থাকে। তাই শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি দেশের জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব (বোন ডেনসিটি) পরীক্ষার ব্যবস্থা করার ওপর জোর দেন তারা।

এ ছাড়া যেসব স্থানে হাড়ের ঘনত্ব পরীক্ষার আধুনিক সুযোগ নেই, সেখানে ‘ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল’ ব্যবহার করে হাড়ক্ষয়ের ঝুঁকি নিরূপণ করার পরামর্শ দেন চিকিৎসকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মক্কায় বাংলাদেশি যুগলের চুম্বনের ভিডিও করা ভারতীয় যুবক ৩ বছর ধরে সৌদি কারাগারে

26 October 2026

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদা রহমানের

হালনাগাদ সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬