মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্বর্ণের ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা, নতুন দর কার্যকর

  • হালনাগাদ সময় : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা কার্যকর রয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১২৬ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬০ বার বাড়ানো ও ৬৫ বার কমানো হয়। এদিকে স্বর্ণের দাম কিছুটা কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৩ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বর্ণের ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা, নতুন দর কার্যকর

হালনাগাদ সময় : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬