মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২১ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাইতিতে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত

  • হালনাগাদ সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের এক সাঁড়াশি অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকাটি গ্যাং সদস্যদের কবজায় থাকায় জনজীবন বিপর্যস্ত ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

পুলিশের ভাষ্যমতে, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সঙ্গে এই অভিযানে বেসরকারি নিরাপত্তা সংস্থা ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নিয়েছেন। হাইতির বিভিন্ন অঞ্চলে গ্যাংগুলোর আধিপত্য কমাতে জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীও তৎপরতা জোরদার করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হাইতির জাতীয় পুলিশ সাঁজোয়া যান ব্যবহারের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত এই অভিযানে ভেক্টাস গ্লোবালের সদস্যরাও যুক্ত ছিলেন। উল্লেখ্য, এই নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স, যিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা।

মার্তিসাঁ এলাকাটি রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান সড়ক হিসেবে পরিচিত। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষ শুরুর আগে এই সড়কটি ছিল হাজারো মানুষের যাতায়াতের প্রধান পথ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাইতিতে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত

হালনাগাদ সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬