মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হজ যাত্রীদের সুবিধার জন্য শনিবার খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা-উপশাখা

  • হালনাগাদ সময় : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার জন্য আজ শনিবার (১৮ অক্টোবর) দেশের হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত সেই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হজ যাত্রীদের সুবিধার জন্য শনিবার খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা-উপশাখা

হালনাগাদ সময় : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫