মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আমলে সহিংস অপরাধ ২৫ শতাংশ কমেছে: হোয়াইট হাউস

  • হালনাগাদ সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। দেশটির বিচার বিভাগের জাতীয় অপরাধভুক্তভোগী জরিপের তথ্য তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সহিংস অপরাধের হার বেশ কমেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হোয়াইট হাউসের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের দাবি, জরিপের ইতিহাসে এক বছরে সহিংস অপরাধ হ্রাসের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। ট্রাম্প প্রশাসনের কঠোর আইনশৃঙ্খলা রক্ষা নীতি, সীমান্ত নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং মাদক পাচারবিরোধী জোরালো পদক্ষেপের ফলেই অপরাধের হার কমেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রাণহানিহীন সহিংস অপরাধ কমেছে ২৫ শতাংশ। এছাড়া গুরুতর হামলা ৩১ শতাংশ, ছিনতাই ২৭ শতাংশ, বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশ ২৫ শতাংশ এবং মোটরযান চুরি ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি সার্বিকভাবে সম্পত্তিসংক্রান্ত অপরাধ কমেছে ১৯ শতাংশ।

হোয়াইট হাউসের মতে, এসব পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের অপরাধ দমনের নীতির কার্যকারিতাকেই প্রমাণ করে। তবে বিজ্ঞপ্তিতে বিরোধী ডেমোক্র্যাট দলের জামিননীতি, সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসনসংক্রান্ত নীতির কঠোর সমালোচনা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রকাশিত এসব পরিসংখ্যান সম্পূর্ণভাবে হোয়াইট হাউসের দাবির ওপর প্রতিষ্ঠিত। অপরাধ হ্রাসের পেছনে বিভিন্ন নীতি কিংবা অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক নিয়ামকগুলোর প্রকৃত প্রভাব কতখানি, তার কোনো বিশদ বিশ্লেষণ এই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আমলে সহিংস অপরাধ ২৫ শতাংশ কমেছে: হোয়াইট হাউস

হালনাগাদ সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬