মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০

  • হালনাগাদ সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্পেনের দক্ষিণাঞ্চলীয় রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার কিছু পর রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেললাইনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই মাদ্রিদ-আন্দালুসিয়া রুটে উচ্চগতির ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, রাষ্ট্রায়ত্ত রেনফে এবং বেসরকারি ইরিও পরিচালিত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে আসা ভিডিও চিত্রে দেখা যায়, উঁচু রেলপথের ওপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে আছে এবং নিচের ঢালে দুমড়েমুচড়ে যাওয়া বগির ধাতব অংশ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

উদ্ধার তৎপরতা জোরদার করতে পার্শ্ববর্তী উর্দা শহরের একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ম্যানুয়েল গালান। এদিকে ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। একই সঙ্গে প্রধান বিরোধী দল পিপলস পার্টিও তাদের নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০

হালনাগাদ সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬